০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জাপানে তেল রপ্তানিতে চুক্তি স্বাক্ষর করেছে এমারেল্ড অয়েল

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, এমারেল্ড অয়েল বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল রপ্তানি করবে।

বৃহস্পতিবার (২০ জুলাই, ২০২৩) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সমঝোতা চুক্তিটি স্বাক্ষর হয়। এমরাল্ডের পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম। বে-বর্নের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।

এ সময় উপস্থিত ছিলেন, এমরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেশী ও বিদেশি অতিথিবৃন্দ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

জাপানে তেল রপ্তানিতে চুক্তি স্বাক্ষর করেছে এমারেল্ড অয়েল

প্রকাশিত : ১১:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩