০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

দর বাড়ার কারণ জানে না ২ কোম্পানি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • 42

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মত, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গতকাল ৫ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিএসইতে ২১ জুন ঢাকা ডাইংয়ের শেয়ার দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। আর ৪ জুলাই কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকায় উন্নীত হয়। একই সময়ে রূপালী লাইফের শেয়ার গত ১৪ জুন ১৮৭ টাকা ৪০ পয়সা ছিল। আর ৪ জুলাই ২৪৭ টাকায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

দর বাড়ার কারণ জানে না ২ কোম্পানি

প্রকাশিত : ১০:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩