নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে ১৮ জুন, রোববার বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচিত বছরে প্রগতি ইন্স্যুরেন্স ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক।
অনলাইন ডেস্ক 




















