নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ব্যাংকটি আলোচিত বছরে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৫ শতাংশ বোনাস। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ ৫ জুন নির্ধারণ করা হয়েছে।
অনলাইন ডেস্ক 




















