নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৭টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন কেবলস লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৮৭ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৫ টাকা ৭০পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১৮টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে ইস্টার্ন কেবলস লিমিটেড শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: মিডল্যান্ড ব্যাংক ১০ শতাংশ, মিরাকল ইন্ডাস্টিজ ৯.৮৪, ইনটেচ লিমিটেড ৮.৮১, সি পার্ল হোটেল ৮.৭১, আরামিট সিমেন্ট ৮.২২, এডিএন টেলিকম ৬.৯১, সিমটেক্স ইন্ডাস্টিজ ৬.২১, জিবিবি পাওয়ার ৫.৮৪ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্স ৫.৭৮ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 



















