নিজস্ব প্রতিবেদক: আগমী তিন দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার । সাপ্তাহিক ছুটি এবং বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমার দিনের ছুটি উপলক্ষে এই তিন দিন বন্ধ থাকবে শেয়ারবাজার।
জানা গেছে, আগামী ০৪ মে (বৃহস্পতিবার) বুদ্ধ পূর্ণিমা ছুটি এবং ০৫ মে (শুক্রবার) ও ০৬ মে (শনিবার) সরকারি ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সরকারী অফিস, ব্যাংক ও শেয়ারবাজার। আগামী ০৭ মে রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথারীতি শুরু হবে।
অনলাইন ডেস্ক 



















