০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • 78

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৬১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে গেল কর্মদিবস থেকে ৮৪ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেল কর্মদিবসে ডিএসইতে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৃহস্প্রতিবার ডিএসইতে ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৩ পয়েন্ট। আজ সিএসইতে ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ডিএসইতে সূচক ও লেনদেনের উত্থান

প্রকাশিত : ০২:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩