নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে এডিএন টেলিকমের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১১৭ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১১ টাকা ১০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৫.১২ শতাংশ কমেছে। এতে করে এডিএন টেলিকম শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো: অ্যাডভেন্ট ফার্মা ৩.৯২ শতাংশ, বিডি থাই ফুড ৩.২০ শতাংশ, ফাইন ফুড ২.৪৮ শতাংশ, সী-পার্ল হোটেল ২.৩৭ শতাংশ, এপেক্স ফুডস ২.৩১ শতাংশ, লাফার্জহোলসিম ২.১০ শতাংশ, ই-জেনারেশন ২.০৫ শতাংশ, কে এন্ড কিউয় ১.৮৬ শতাংশ এবং মুন্নু সিরামিক ১.৫৭ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 





















