নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ র্কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৪২টির শেয়ার দর কমেছে । এদিন শেয়ার সবচেয়ে বেশি দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ৬৬২ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬১২ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪৯ টাকা ৬০ পয়সা বা ৭.৪৮ শতাংশ কমেছে। এতে করে ওরিয়ন ইনফিউশন শেয়ার দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো: অ্যাডভেন্ট ফার্মা ৬.০১ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্স ৫.২১ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্স ৪.৯৪ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ৪.৬৮ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইল ৪.৬৩ শতাংশ, বসুন্ধরা পেপার ৩.৪৪ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্স ৩.৪০ শতাংশ, এএফসি এগ্রো ৩.২৭ শতাংশ এবং সানলাইফ ইন্সুরেন্স ৩.২৫ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 




















