০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের ছন্দপতন, শেয়ারবাজারে কমল লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 76

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহরে দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের ছন্দপতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৩০০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ডিএসইতে ৫১০ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫১০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩১ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই দশমিক ০০৫৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ছন্দপতন, শেয়ারবাজারে কমল লেনদেন

প্রকাশিত : ০২:৩৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২