০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

উৎপাদন শুরুর সিদ্ধান্ত আজিজ পাইপসের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • 39

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপসের বোর্ড সভা কারখানায় উৎপাদন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী মাসের প্রথম কর্মদিবস থেকে উৎপাদন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, এর আগে গেল বছরের ৮ নভেম্বর কোম্পানিটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল। কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যাংক লোন জটিলতা, আর্থিক সংকট কাঁচামাল এবং মূলধনের সংকটে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজিজ পাইপসের শেয়ার ১৪৭ টাকা দরে লেনদেন হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

উৎপাদন শুরুর সিদ্ধান্ত আজিজ পাইপসের

প্রকাশিত : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২