০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পড়ছে সূচক, কমল লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • 82

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চতুর্থ কর্মদিবসে মূল্য সূচকের ব্যাপক পতনে কমল লেনদেন। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ডিএসইতে ১ হাজার ২৪ কোটি ১১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৫১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৪ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ডিএসইতে ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৩০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১২৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পড়ছে সূচক, কমল লেনদেন

প্রকাশিত : ০২:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২