০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

২ কোম্পানিকে ডিএসইর শোকজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • 128

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো এমনটিই জানায় ডিএসইকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, সম্প্রতি কোম্পানি দুইটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ১৯ সেপ্টেম্বর নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানি দুইটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ২১ আগস্ট ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ১৫৮ টাকা ১০ পয়সা।

১৯ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার দর ৫৪৬ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়। অন্যদিকে বিকন ফার্মার শেয়ার দর গত ১৩ সেপ্টেম্বর ছিল ২৮৮ টাকা ৭০ পয়সা । ১৯ সেপ্টেম্বর কেম্পানির শেয়ার দর ৩৭৯ টাকা ২০ পয়সায় উন্নীত হয়। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

২ কোম্পানিকে ডিএসইর শোকজ

প্রকাশিত : ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২