০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে লেনদেনও বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • 48

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার অংকে লেনদেনের পরিমানও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১৭৫ কোটি ৯০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬০০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৪২ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪০৬ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত ১২৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৯৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে লেনদেনও বেড়েছে

প্রকাশিত : ০৩:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২