০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের ব্যাপক পতনে লেনদেনেও ভাটা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেনেও ভাটা পড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে বড় ব্যবধানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ১ হাজার ৪০০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল দিন থেকে ডিএসইতে ৮৯৫ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের ডিএসইতে ২ হাজার ২৯৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে আজ বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া ডিএসইতে ৩৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ২৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৫৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২২ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ব্যাপক পতনে লেনদেনেও ভাটা

প্রকাশিত : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২