আগামীকাল বুধবার থেকে দেশের শেয়ারবাজারে লেনদেন হবে ৯টা ৩০ থেকে ২টা পর্যন্ত। লেনদেনের শেষে ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সময় চালু থাকবে। বিএসিইসি সূত্রে জানা গেছে এ তথ্য।
সরকারের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ব্যাংকগুলোর লেনদেনের সময়সূচির সাথে সমন্বয় করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের নতুন সময়সূচি পরিবর্তন করা হলো।
উল্লেখ, জ্বালানি সংকট মোকাবেলায় সম্প্রতি সরকার সতর্কতামূলক বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার ব্যাংকে লেনদেনের সময়সূচি এক ঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, আগামী বুধবার থেকে ব্যাংকে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন হবে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করা যায়। আর শেয়ারবাজারে লেনদেন হয় সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
অনলাইন ডেস্ক 
























