০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চকবাজার অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • 66

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

গেল সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চারতলার প্লাস্টিক কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

চকবাজার অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২