এক যুগের চাওয়া ব্যাংকের এক্সপোজার লিমিট ক্রয়মূল্যে গণনার ঘোষণা আসার পরে আবারও উল্টো পথে শেয়ারবাজার। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আসার টানা চার কর্মদিবস দরপতন হলো শেয়ারবাজারে।
এর মধ্যে রোববার ৮ পয়েন্ট, সোমবার ৪৫ পতনের পর মঙ্গলবার আশুরার ছুটি শেষে বুধবার আর ৭৮ পয়েন্ট এবং শেষ কর্মদিবসে ৩২ পয়েন্টে কমল ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স। তারমানে চার কর্মদিবসেই ১৬৩ পয়েন্ট কমল ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক।
ৎঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উল্টো দৌড়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৫৮৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ২১৫ কোটি ৭১ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ১ হাজার ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৪৮ পয়েন্টে। দুই অন্য সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
এ ছাড়া ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৬টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 




















