০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রাজধানীতে নতুন ভাড়ায় চলছে গণপরিবহন

নিউজ ডেস্ক: নতুন বাসভাড়ায় রাজধানীতে চলছে গণপরিবহন। তবে যাত্রীদের অভিযোগ, ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে। ১০ টাকার ভাড়া ১৫ নেয়া হচ্ছে বলে দাবি তাদের। তবে ভাড়ার চার্ট এখনও তৈরি না হওয়ায় কিছু পরিববহন র্পূবের রেটেই ভাড়া নিচ্ছে। অধিকাংশ যাত্রীদের অভিযোগ, ভাড়া নিয়ে বাসগুলো নিয়ম-কানুন মানছে না।

এদিকে রোববারও (৭ আগস্ট) রাজধানীতে গণপরিবহনের সংখ্যা অনেক কম। অফিস-আদালত খোলা থাকলেও রাজধানীর সড়কগুলোয় নেই গাড়ির চাপ প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর পরিবহন ভাড়া সমন্বয়ে শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা আসে।

নতুন ঘোষণা অনুযায়ী, মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বেড়ে নতুন ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে; তাতে ভাড়া বৃদ্ধি পাবে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে ছিল ২ টাকা ১০ পয়সা। অপরদিকে মহানগরীতে সর্বনিম্ন বাস ভাড়া ধরা হয়েছে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ

রাজধানীতে নতুন ভাড়ায় চলছে গণপরিবহন

প্রকাশিত : ১১:৩৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২