০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ভোক্তা অধিকারের অভিযান

ঢাকা মহানগরের পেট্রোল পাম্পগুলোতে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ শনিবার (৬ আগস্ট) সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

অভিযান পরিচালনাকালে মতিঝিল থানাধীন করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের ২ টি ডিসপেনসিং ইউনিট অকটেন পরিমাপক যন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়া যায় এবং ১ টি ডিসপেনসিং ইউনিটে প্রতি ৫ লিটার অকটেনে ৫৪০ মিলিলিটার ও অপরটিতে ৪৯০ মিলিলিটার অকটেন কম পাওয়া যায়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

অকটেন ডিসপেনসিং ইউনিটে (অকটেন পরিমাপক যন্ত্রে) কারচুপি, ওজনে কম দেয়া এবং বর্ধিত দামে অকটেন, ডিজেল বিক্রির উদ্দেশে গতকাল রাত ১২টার আগেই ফিলিং স্টেশন বন্ধ রাখা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ডিসপেনসিং ইউনিট ২ টি থেকে অকটেন বিক্রি জনস্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ভোক্তা অধিকারের অভিযান

প্রকাশিত : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২