০৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

রিজার্ভের ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত

নিউজ ডেস্ক: দেশের রিজার্ভের ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ মঙ্গলবার (২আগস্ট, ২০২২) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় টেলিটকের ৫জি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনার সময় প্রকল্প স্থগিতের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরিকল্পনামন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার লক্ষ্যে এ প্রকল্প স্থগিতের নির্দেশ দেন প্রধানমন্ত্রী । তিনি মনে করেন আগে ৪জি সেবা উন্নতি করা উচিৎ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, যেহেতু সরকার কৃচ্ছতা সাধন করছে এবং টেলিটকের ফাইভ জি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেওয়া হয়েছে। আর আপাতত দেশে ফাইভ জি কাভারেজের চেয়ে ৪জির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে সার্বিকভাবে বিদেশি ঋণ প্রকল্পের পরিধি কমবে কী না সে বিষয়ে আলোচনা হয়নি।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

রিজার্ভের ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত

প্রকাশিত : ০২:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২