১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের বড় উত্থানে শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ ডিএসইতে ৯২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেল কর্মদিবস থেকে ৩৫৩ কোটি ৭৭ লাখ টাকা বেশি। গেল কর্মদিবসে ডিএসইতে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৪০ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের বড় উত্থানে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২