নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশে বোর্ড সভা ৩০ জুন সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ আগস্ট। কোম্পানিটির প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩২.৬৭ টাকা।
যা আগের বছর একই সময়ে হয়েছিল ৩৪.২৯ টাকা। তারমানে কোম্পানিটির মুনাফা ১.৬২ টাকা বা ৫ শতাংশ কমেছে। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.০৩ টাকায়।
অনলাইন ডেস্ক 



















