নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৭টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে সোনারবাংলা ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৫১ টাকা ৭০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ১০ শতাংশ বড়েছে। এতে করে সোনারবাংলা ইন্সুরেন্সের শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: কাট্টালি টেক্সটাইল ৯.৮৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স-১ম মিউচুয়াল ফান্ড ৯.০৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৮.৪৮ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ড ৭.৯৫ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৭.২৭ শতাংশ, বিজিআইস ৭.২৩ শতাংশ, ঢাকা ইন্সুরেন্স ৭.০১ শতাংশ, ভিএএম এলআরবিবি মিউচুয়াল ফান্ড ৬.৯৪ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স ৬.৪৬ শতাংশ দর বেড়েছে।
অনলাইন ডেস্ক 



















