ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৫ পয়েন্ট বা ১ শতাংশ কমে ৫ হাজার ৯৮৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৮৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।
এদিকে আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির।
অনলাইন ডেস্ক 




















