১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পতনের ধারা অব্যাহত শেয়ারবাজারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • 61

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজারে মূল্য সূচকের পতন যেন কোনো ভাবেই থামছে না । সপ্তাহের শেষ র্কমদিবসওে পতনের ধারা অব্যাহত ছিল। এনিয়ে টানা ৬ কর্মদিবসে সূচকের পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের।

এদিন সূচক কমলেও ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ ডিএসইতে ৬৭৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১১ কোটি ৩৫ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৬৬৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১২৬ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৪৩ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পতনের ধারা অব্যাহত শেয়ারবাজারে

প্রকাশিত : ০৩:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২