০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • 87

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) এ তথ্য জানিয়েছে। কানাডার ফেডারেল সরকার জানিয়েছে, মাঙ্কিপক্স শনাক্তে কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। খবরটি জানিয়েছে সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, কুইবেক প্রদেশে ৩২০, অন্টারিওতে ২৩০, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০, আলবার্টায় ১২ ও সাসকাচুয়ানে দুজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদী প্রাণী থেকে। শুরুতে এটি কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়ে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

কানাডায় ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত

প্রকাশিত : ০৯:২১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২