০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সূচকের ভয়াবহ পতনে শেষ হলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার মূল্য সূচকের ভয়াবহ পতনে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজারে বেসামাল পরিস্থিতি লক্ষ্য করছে বিনিয়োগকারীরা।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এছাড়া লেনদেনের পরিমাণ ৩০০ কোটির ঘরে অবস্থান করছে। গেলো তিন মাসে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। এর আগে গেলো ১৮ এপ্রিল ডিএসইতে ৩৯০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে আজ ডিএসইতে ৩১৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে থেকে ১৯৫ কোটি ৯৪ লাখ টাকা কম। এর আগের ডিএসইতে ৫১৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯৫ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ভয়াবহ পতনে শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২