নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৮টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মেঘনা ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেলো কর্মদিবসে মেঘনা ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৫০ টাকা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৯ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ২ শতাংশ কমেছে। এতে করে মেঘনা ইন্সুরেন্সের শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।
অন্যান্য কোম্পানিগুলো হলো: কুইনসাউথ টেক্সটাইলের ২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২ শতাংশ, সালভো কেমিক্যালের ২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ২ শতাংশ, কেএন্ডকিউয়ের ১.৯৯ শতাংশ, রহিমা ফুডের ১.৯৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ১.৯৯ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১.৯৯ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১.৯৯ শতাংশ দর কমেছে।
অনলাইন ডেস্ক 



















