০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সকালে সূচকের উত্থান হলেও বিকেলে পতন

নিজস্ব প্রদিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচক যেন লাগামহীন পাগলা ঘোড়া। সকালে মূল্য সূচকের উত্থান হলেও শেষ দিকে এসে পতনের বৃত্তে আটকা পড়ে। শেষ পর্যন্ত পতনেই লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা বেশি। এর আগের কর্মদিবসে ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৬৭ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ২৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সকালে সূচকের উত্থান হলেও বিকেলে পতন

প্রকাশিত : ০৪:০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২