০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পতনের বৃত্তে দেশের শেয়ারবাজার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:২৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • 360

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন কর্মদিবসে সূচকের পতন দেখলো বিনিয়োগকারীরা। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১২১ কোটি ৬৭ লাখ টাকা কম। এর আগের কর্মদিবসে ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৩ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৫১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ৩৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পতনের বৃত্তে দেশের শেয়ারবাজার

প্রকাশিত : ০৩:২৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২