নিউজ ডেস্ক: মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের দুঃস্থ ও দরিদ্রদের সহায়তায় এক লাখ ৩৩০ টন ৫৪০ কেজি চাল বরাদ্দ করেছে সরকার।
গেলো (৩জুলাই), রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশের ৬৪টি জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহায়তা দুঃস্থ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে প্রদান করতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক 























