নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে পাঁচ সহযোগী প্রতিষ্ঠানকে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য সূত্র মতে, ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনে কনভার্টিবল বন্ডের মাধ্যমে কোম্পানিটি ৫০ কোটি টাকা সংগ্রহ করারও সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোকে একীভুতকরণ এবং বন্ড ইস্যুর সিদ্ধান্তের জন্য শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে হবে প্রতিষ্ঠানটিকে।
এরই লক্ষ্যে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে আগামী (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায়। ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।
অনলাইন ডেস্ক 




















