নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ (২জুলায়),শনিবার হতে মাদ্রাসায় ছুটি শুরু হয়েছে। আগামী ৩(জুলায়),রবিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং সোমবার থেকে সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ছুটির তালিকা, সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে প্রকাশিত মাদ্রাসার ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
আজ ২(জুলায়),শনিবার থেকে মাদ্রাসায় ঈদের ছুটি শুরু হয়েছে। ছুটি শেষ হবে আগামী ১৪ জুলাই। পরদিন শুক্রবার থাকায় ১৬ জুলাই (শনিবার) থেকে মাদ্রাসায় ক্লাস শুরু হবে।
আগামীকাল ৩ (জুলাই)রবিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে । ছুটি শেষ হবে আগামী ১৯(জুলাই)। সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি ৪ জুলাই থেকে শুরু হবে এবং ১৪ জুলাই শেষ হবে। কিন্তু তারপরদিন শুক্রবার থাকায় ১৬ জুলাই থেকে সরকারি-বেসরকারি কলেজে ক্লাস শুরু হবে।
এদিকে গেলো মঙ্গলবার হতে দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়েছে। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদুল আজহা ও আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে ১৬ জুলাই পর্যন্ত ছুটি চলবে।
অনলাইন ডেস্ক 























