১১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৩ জুন) সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা পড়েছে। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। এদিকে টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৬৮৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১০ কোটি ৬২ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার হয়েছিল।

এছাড়া বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৮ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থান হলেও লেনদেনে ভাটা

প্রকাশিত : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২