মাজহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (০৬ জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির শেয়ার দিনের শুরুতেই বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: প্রভাতী ইন্সুরেন্স, সোনারবাংলা ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, ইউনাইটেড ইন্সুরেন্স গ্লোবাল ইন্সুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স।
- প্রভাতী ইন্সুরেন্স: গেলো কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৯ টাকা। এদিন সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৫ টাকা ৯০ পয়সা। এতে করে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
- সোনারবাংলা ইন্সুরেন্স: গেলে কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৬ টাকা। এদিন সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬১ টাকা ৬০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
- পাইওনিয়ার ইন্সুরেন্স: গেলো কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৮ টাকা। এদিন সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৮০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
- ইউনাইটেড ইন্সুরেন্স: গেলো কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকা ২০ পয়সায়। এদিন সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ টাকা ৯০ পয়সা। এতে করে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
- গ্লোবাল ইন্সুরেন্স: গেলো কর্মদিবেস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৮ টাকা ৭০ পয়সায়। এদিন সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৮১ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
- বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স: গেলো কর্মদিবেস কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৪ টাকা ৫০ পয়সায়। এদিন সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮১ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। শেষ পর্যন্ত কোম্পানিটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে বিক্রেতা শূন্য অবস্থায় ছিল।
অনলাইন ডেস্ক 


















