০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

টানা ৭ কর্মদিবস সূচকের উত্থানে বিশাল চমক শেয়ারবাজারে

মাজহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে (৫ জুন) সপ্তাহের প্রথম কর্মদিবসে মূল্য সূচকের উত্থানের পাশিপাশি লেনদেনে বিশাল চমক দেখলো বিনিয়োগকারীরা। এতে করে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে।

কারণ টানা ৭কর্মদিবস সূচক বেড়েছে শেয়ারবাজারে সেই সাথে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এছাড়া দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো দিন থেকে ৭৪ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে আজ। এর আগের কর্মদিবসে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসই প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯৭ পয়েন্টে। বাকি দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অন্যেদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬৩ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

টানা ৭ কর্মদিবস সূচকের উত্থানে বিশাল চমক শেয়ারবাজারে

প্রকাশিত : ০৪:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২