০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এ বছরে হবে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিটে (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। নতুন কারিকুলামে এ পরীক্ষা আর থাকছে না। শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেওয়া হবে। আজ রোববার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেওয়ার সময় ও প্রয়োজন নেই। সে কারণে এবার ক্লাস মূল্যায়ণের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষা থাকছে না। ২০২৩ সালে এ পরীক্ষা নেওয়ার প্রয়োজন দেখছি না। তাই বলা যায়, আর অষ্টম শ্রেণির পাবলিক পরীক্ষা নেওয়া হবে না।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে সরকার নতুন করে কোনো পরিবর্তন আনলে সেটি আগে থেকে বলা যায় না। তবে নতুন আর এ পরীক্ষা নেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, এনটিআরসিএ’র চেয়ারম্যান এনামুল কাদের খান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

এ বছরে হবে না জেএসসি ও জেডিসি পরীক্ষা

প্রকাশিত : ১২:১৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২