নিজস্ব প্রদিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইতে ৮৭৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ১৩১ কোটি ৯৮ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৭৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৫১ পয়েন্টে। অন্য দুই সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 

















