নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৫মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।
এদিন কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়ায় ৫৫৬ টাকায়, যা আগের কার্যদিবসে ছিলো ৫৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দর ২৪ টাকা ৫০ পয়সা (৪.৬০ শতাংশ) বৃদ্ধি পেয়েছে। এদিন কোম্পানিটির শেয়ারর দর ৫৭১ টাকা ৩০ পয়সা থেকে ৫১০ টাকায় উঠানামা করে।
এছাড়া বূধাবার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দর ৩.৯২ শতাংশ, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ারের দর ৩.৬৮ শতাংশ, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিডের ৩.৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ৩. ৪৭ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৩.৩৩ শতাংশ, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩.০৯ শতাংশ, জাহিন স্পিনং লিমিটেডের ২.৮৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২.৬৩ শতাংশ এবং তৌফিকা ফুডস অ্যান্ড লোভেল্লো আইস-ক্রিম পিএলসির শেয়ারের দর ২.৪৩ শতাংশ বৃদ্ধি পায়।
অনলাইন ডেস্ক 

















