০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কারাগারে হাজী সেলিম

হাজী সেলিম (ছবি: ঢাকা পোস্ট)

দুর্নীতির মামলায় ১০ বছর দণ্ডিত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (২২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে আত্মসমর্পণের পর উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে তাকে কারাগারে পাঠানো হয়।

জাগো নিউজের বরাতে জানা যায়, কারাগারে প্রথম শ্রেণির ডিভিশন ও উন্নত চিকিৎসার জন্য আবেদনও করেন তিনি। আবেদনে হাজী সেলিমের আইনজীবী প্রান নাথ উল্লেখ করেন ২০১৬ সালে ওপেন হার্ট সার্জারির সময় মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার কারণে দীর্ঘদিন ধরে বাকশক্তিহীন অবস্থায় ছিলেন হাজী সেলিম।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা যায়, আদালতে আত্মসমর্পণ করে যেকোনো শর্তে জামিনের আবেদন করেন হাজী মোহাম্মদ সেলিম। এর আগে অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী বিচারিক আদালতে আজ সকালে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রান নাথ আত্মসমর্পণ করে জামিনের এ আবেদন করেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এব ২০১১ সালের ২ জানুয়ারি হাইকোর্ট এক রায়ে হাজী সেলিমের সাজা বাতিল করে। পরে হাইকোর্টের বিরুদ্ধে আপিল করলে আপিল শুনানী শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় হাইকোর্টকে হাজী সেলিমের আপিলের শুনানী করতে নির্দেশ দেন আপিল বিভাগ।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

কারাগারে হাজী সেলিম

প্রকাশিত : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২