০৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশকে তুলনা করতে হবে আমেরিকা ইউরোপের সাথে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

দেশ সমাচার ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে শ্রীলংকার সাথে নয়, বাংলাদেশকে তুলনা করতে হবে আমেরিকা ইউরোপের সাথে।

শনিবার (২১ মে) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখা হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে,ইনশাআল্লাহ।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এসময় তিনি বিএনপি নেতাদের সাম্প্রতিক সময়ের বক্তব্যেরও সমালোচনা করেন। বাংলাদেশকে শ্রীলংকা, পাকিস্তান ও আফগানিস্তারেন সাথে তুলনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্যের বিরোধীতা করে আওয়ামী লীড় সাধারণ সম্পাদক বলেন, যতদিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবেন, ততদিন বাংলাদেশ-শ্রীলংকা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সাথে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করতে হবে আমেরিকা ইউরোপের সাথে।

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভেট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

সূত্র: বাসস

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে তুলনা করতে হবে আমেরিকা ইউরোপের সাথে

প্রকাশিত : ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২