০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

সূচকের ধারাবাহিক পতনে ফের আতঙ্কে বিনিয়োগকারীরা

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে মূল্য সূচকের ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে ফের আতঙ্ক বিরাজ করছে। এদিকে সূচকের পতনের পাশাপাশি  ডিএসইতে টাকার অংকে লেনদেন ৫০০ কোটির নিচে নেমে গেছে। গেলো এক বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। গেলো বছরের ১২ এপ্রিল ডিএসইতে ৪৯৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ডিএসইতে ৪৯০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গেলো কর্মদিবস থেকে ৮৫ কোটি ৩২ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে। অন্য দুই সূচকরে মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৯ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিন ডিএসইতে ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৭ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের ধারাবাহিক পতনে ফের আতঙ্কে বিনিয়োগকারীরা

প্রকাশিত : ০২:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২