০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ইউক্রেনে হামলায় বাংলাদেশের পুঁজিবাজারে প্রভাব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 73

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাশিয়া কর্তৃক ইউক্রেনে হামলায় বাংলাদেশের পুঁজিবাজার লন্ডভন্ড। তাই সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে বেড়েছে।

ডিএসই এর সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৪ পয়েন্টে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১ টির।

ডিএসইতে এক হাজার ৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৫৯ কোটি ৫৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৮১ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ২৪৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ২৫টির। সিএসইতে আজ ৩৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ

ইউক্রেনে হামলায় বাংলাদেশের পুঁজিবাজারে প্রভাব

প্রকাশিত : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২