ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গেলো দেড় মাসের মধ্যে সর্বনিন্ম লেনদেন হয়েছে। আজ ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে; যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২ জানুয়ারি ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ডিএসইতে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে মঙ্গলবার থেকে ২০ কোটি ৯৭ লাখ টাকা কম লেনদেন হয়। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকার। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪৮ পয়েন্টে।
বুধবার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৮০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে আজ ২৪ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অনলাইন ডেস্ক 























