মাজহারুল আলম : শেয়ারবাাজারে সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলে ১০ কোম্পানির আধিপত্য। গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদল হয়েছে মোট ৫ হাজার ৯৬৭ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৮৪৫ টাকার শেয়ার ও ইউনিট। এদিকে তালিকায় থাকা ১০ কোম্পানির আধিপত্য দেখল বিনিয়োগকারীরা। এ কোম্পানিগুলোর শেয়ার হাতবদল হয়েছে ১ হাজার ৯০৯ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানিগুলো হলো : ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাইফ পাওয়ারটেক, রহিমা ফুড, ইয়াকিন পলিমার, সোনালী পেপার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের এবং আনোয়ার গ্যালভানাইজিং। ডিএসই সুত্রে এই তথ্য জানা গেছে।
- শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করেছে ফরচুন সুজ। গেলো সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৩২টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৫০১ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার টাকা।
- শেয়ার হাতবদলের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৫০৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৪০৭ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৬৫২টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ২৪৬ কোটি ২৯ লাখ ৫১ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৬৮ লাখ ৪৭ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৫ কোটি ৮৫ লাখ ১৬ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে পঞ্চম স্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। কোম্পনিটির ২ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার ৭৭১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার টাকা।
- শেয়ার হাতবদলের ষষ্ঠ অবস্থানে রয়েছে রহিমা ফুড। কোম্পানিটির ২৪ লাখ ৭৪ হাজার ২২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ কোটি ৭২ লাখ ৩৬ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে সপ্তম স্থানে রয়েছে ইয়াকিন পলিমার। কোম্পানিটির ৩ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৯৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে অষ্টম অবস্থানে রয়েছে সোনালী পেপার সাপ্তাহিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ লাখ ২০ হাজার ২৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮১ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে নবম স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স। কোম্পনিটির ৩৮ লাখ ৫৬ হাজার ৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮০ কোটি ৮৫ লাখ ৮৬ হাজার টাকা।
- শেয়ার হাতবদলে দশম স্থানে আনোয়ার গ্যালভানাইজিং। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ লাখ ৮৪ হাজার ৯৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮০ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।
অনলাইন ডেস্ক 




















