০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের ইতিবাচক বার্তায় শেষ হলো লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • 332

দেশ সমাচার ডেস্ক :  ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের ইতিবাচক বার্তায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। দেশের অরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বৃদ্ধি পেলেও ভাটা পড়েছে লেনদেনে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে ১ হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২১ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গেলো দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ টাকার। এদিকে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৯ পয়েন্টে।

অন্য দুই সূচক ডিএসই৩০ ৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৭৯টি কোম্পানি এর মধ্যে দর বৃ্দ্ধি পেয়েছে ১৪২টির, কমেছে ১৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসপিআই ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সিএসইতে আজ ৫৭ কোটি ৩৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচকের ইতিবাচক বার্তায় শেষ হলো লেনদেন

প্রকাশিত : ০৩:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২