১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফেনসিডিল পরিবহনে নিষেধাজ্ঞা আপিল বিভাগের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • 111

দেশের সর্বোচ্চ আদালত ফেনসিডিলকে মাদকদ্রব্য হিসেবে উল্লেখ করে পাশাপাশি পরিবহনের উপরেও নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রূয়ারি) সকালে আপিল বিভাগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়।

রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেয় বাদলকে। যুক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল বহন অপরাধ নয়। যদিও এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিং, যা মাদক হিসেবে স্বীকৃত। পরে আজ সকালে আপিল বিভাগ সেই রায় স্থগিত করে বলেন, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে। আপিল বিভাগ একইসঙ্গে আরও বলেন, ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ। এই মামলার রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় সংবাদ

ফেনসিডিল পরিবহনে নিষেধাজ্ঞা আপিল বিভাগের

প্রকাশিত : ০১:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২