০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ১২:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • 51

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে চলছে লেনদেন । আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৫২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫৫১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬২ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জনপ্রিয় সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

প্রকাশিত : ১২:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২