১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৭৯ কোটি ৯৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার  ৫০৬ কোটি ৮০ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৭ হাজার ৫৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়েছে।

দেশ সমাচার এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আজ ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, দর কমেছে ১৫২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির।

দেশের আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১০১ পয়েন্ট। এদিন সিএসইতে  ৪৫কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেনও

প্রকাশিত : ০৩:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২